
অভিনব মন পাবলিকেশন অর্ধেক দশকের বেশি ধরে প্রকাশনার কাজ করে চলেছে। সততার সাথে সাহিত্য চর্চা ও প্রকাশনা কে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রধান উদ্দেশ্য।
প্রকাশক দীপায়ন সাহা প্রথম বছর মাত্র ১০ টি বই প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। সেই থেকে আজ প্রায় ৩০০ এর বেশি বই প্রকাশ করেছে এই প্রকাশনা সংস্থা। বাংলা, ইংরেজি সহ হিন্দি তেও প্রকাশিত হয়েছে প্রচুর বই। কলম ধরেছেন বর্ষীয়ান কবি শুভ দাশগুপ্ত থেকে তরুণ লেখক আদর্শ।
প্রতিনিয়ত পাঠকের মনের মতন বই প্রকাশের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে অভিনব মন পাবলিকেশন। কলকাতার বিভিন্ন সভাগৃহে এবং বোলপুরে বিগত সময় নানান অনুষ্ঠান আয়োজন করেছেন। এছাড়াও এই নিয়ে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, শান্তিনিকেতন লিটল ম্যাগাজিন মেলা, দমদম মেলা, লিলুয়া বইমেলা আরো অন্যান্য বই মেলায় বিগত বছরে অংশগ্রহন করেছে এই প্রকাশনা।
বই পাওয়া যায় অভিযান বুক ক্যাফে (নিজস্ব কাউন্টার), ফ্লিপকার্ট, আমাজন, আমাদের ওয়েবসাইটে obhinobomon.in.


