Sun. Apr 26th, 2026

মধ্য কলকাতার ৪৯ ওয়ার্ডের স্বামীজি স্মরণ

স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে মধ্য কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমুল কংগ্রেসের উদ্যোগে এবং স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্বামীজির জন্ম দিন পালিত হল।
অভিষেক দাসের আয়োজনে উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন দেবাশীষ ব্যানার্জি,দেবযানী ব্যানার্জি, শুভাশিস ব্যানার্জি, সানা আহমেদ, ইন্দ্রনীল দাসগুপ্ত, ইন্দ্রাণী সাহা ব্যানার্জি, জয়দেব দাস ও সুপর্ণা দে সহ আরোও অনেকে।

“জীব সেবাই শিব সেবার” আদর্শে অনুপ্রাণিত হয়ে বিধায়ক ও পৌরপিতাগণ অসহায় মানুষদের কাছে শীত বস্ত্র তুলে দেন।এছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রত্যেকেই স্বামীজীকে স্মরণ করে আজকের ভারত বর্ষকে ধর্মের মেরুকরণ না করে উদার জাতি হিসেবে পরিচিত দেবার বার্তা কথা বলেন।

For news coverage and promotions via various newspapers, TV Channels, online websites, social media, etc. Asish Basak Ph- 9339228087, 6289583507 E-Mail: hellokolkata1@gmail.com

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *