Sun. Apr 26th, 2026

‘ইন্টালিজেন্স অফ ইন্ডিয়া’ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠান

যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি সভাগৃহে রাজ্য জুড়ে অনুষ্ঠিত ইন্টালিজেন্স অফ ইন্ডিয়া বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সারম্বরে অনুষ্ঠিত হলো।

রাজ্য এবং জেলা স্তর মিলিয়ে প্রথম থেকে দশম শ্রেণী প্রযন্ত মেধার ভিত্তিতে প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীদের বৃত্তি রাশি ও পুরস্কার প্রদান করা হয় ন্যাশনাল কাউন্সিল অফ এফুকেশন এন্ড ট্রেনিং এর পক্ষ থেকে। বৃক্ষে জল দান এবং অঙ্কিতা ঢালীর একক রবীন্দ্র নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনাহয়। সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেছিলেন ড. তৃপ্তি কুন্ডু রায়, প্রসেনজিৎ চৌধুরী, সমীক ব্যানার্জী, নিবেদিতা রায়, অরুন গাঙ্গুলি, ড. অনুরাধা রায়, শিবেন্দু ঘোষ। কথা ও কাহিনী প্রকাশনা থেকে ঋতুপর্ণা পাত্র। যোগা ট্রেনার প্রিয়াঙ্কা পালের পরিচালনায় ছাত্র-ছাত্রীরা মিউজিকের সাথে সুন্দর যোগা পরিবেশন করে।
সুদক্ষতার সাথে অনুঠানটি সঞ্চালনা করেন রামগোপাল চ্যাটার্জী। উপহার সামগ্রী দিয়ে সহায়তা করেন উদ্যোগ ফাউন্ডেশন। সকল ছাত্র-ছাত্রীদেরকে পেন গিফ্ট করে SRMB GROUP। উপস্থিত সকলকে হেলথ ড্রিংক প্রদান করে উদমী বাংলা ফাউন্ডেশন ।

মেধা আন্নেশনের এই উদ্যোগ ছাত্র -ছাত্রী দের পড়াশোনা প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা বাড়াবে, এই বক্তব্যের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুঠানের পরিসমাপ্তি করে সংস্থার সিনিয়র মেন্টর আমিত রঞ্জন চট্টোপাধ্যায়।

পুরো অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনা করেন NGO Welfare Association President Dr. Tapas Dey.

For news coverage and promotions via various newspapers, TV Channels, online websites, social media, etc. Asish Basak Ph- 9339228087, 6289583507 E-Mail: hellokolkata1@gmail.com

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *