Sun. Apr 26th, 2026

নববর্ষের বৈঠকী আড্ডা —১ লা বৈশাখ ১৪৩২ ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

নববর্ষের বৈঠকী আড্ডা —১ লা বৈশাখ ১৪৩২ ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

১ লা বৈশাখ ১৪৩২ ( ১৫ এপ্রিল ২০২৫) কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্টে নববর্ষের বৈঠকী আড্ডায় প্রায় শতাধিক গুণীজনের সমাবেশ হয় ৷ আয়োজনে বিবেকানন্দ বুক সেন্টার, বঙ্গীয় কলা কেন্দ্র, বঙ্গীয় কলা বিদ্যালয় ও বিবেক পত্রিকা ৷
উপস্থিত ছিলেন. ডা. শঙ্কর নাথ, কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, ড. রতন কুমার নন্দী, শিল্পী সমীর কুমার ঘোষ, ড. শঙ্করপ্রসাদ নস্কর, সম্পাদক আবদুল করিম, সম্পাদক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রকাশক প্রাণকৃষ্ণ মাজী, সম্পাদক বিমল কুমার থান্দার প্রমুখ ৷
সারাদিন নানা জ্ঞানগর্ভ আলোচনা হয় ৷ এদিন আনুষ্ঠানিক প্রকাশিত হয় রাঢ়ভাবনা’ পত্রিকার (সম্পাদক : সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সহ-সম্পাদক : বিমল কুমার থান্দার ) জানুয়ারি ২০২৫ বিশেষ সংখ্যা (বিষয় : জনজাতি জীবন জীবিকা ও তাদের লোকজ কথা) ৷ ‘বিবেক পত্রিকা’র (সম্পাদক : বিমল কুমার থান্দার ) বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫ সংখ্যা ৷
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ড. সমীর কুমার ঘোষ ৷ প্রকাশক প্রাণকৃষ্ণ মাজী তাঁর চল্লিশ বছরের প্রকাশনার অভিজ্ঞতার কথা বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘রূপকথা’র সম্পাদক প্রবীর মন্ডল ৷

For news coverage and promotions via various newspapers, TV Channels, online websites, social media, etc. Asish Basak Ph- 9339228087, 6289583507 E-Mail: hellokolkata1@gmail.com

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *