Sun. Apr 26th, 2026

সাধন‌ সত্য ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ফ্রিতে আই চেক আপ ক্যাম্প

গত ২৫ শে এবং ২৯শে এপ্রিল সাধন‌ সত্য ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণ নগর বিদ্যাপীঠ ফর গার্লস এবং বন্দপুর আইডিয়াল একাডেমি স্কুলে ফ্রিতে আই চেক আপ ক্যাম্পর আয়োজন করা হয়। স্কুলের ছাত্রীদের চক্ষু পরীক্ষা করে অনেকেরই চশমা পাওয়ার সহ দিতে হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা এই আই ক্যাম্পের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত বলেন।

সাধন সত্য ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার প্রসেনজিৎ চৌধুরী মহাশয় ছাত্রীদের তথা অভিভাবক অভিভাবিকা দের সাথে কথা বলেন এবং মেডিক্যাল টিমের সাথে পর্যালোচনা করেন।

স্কুলের ছাত্রীদের চক্ষু পরীক্ষা করে উপস্থিত মেডিকেল টিম এবং ডাক্তারবাবু বলেন এই ক্যাম্প আরও করা উচিত এবং চোখের যত্নের জন্য আরও সচেতনতা আরও বাড়ানো উচিত।

পরিদর্শনে এসে অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডঃ তাপস দে, রুদ্রজিৎ মুখার্জী এবং বিখ্যাত সমাজ সেবী মিলন দত্ত ও স্বপন বাবু ক্যাম্পের সুব্যবস্থা দেখে ভূয়সী প্রশংসা করেন।

For news coverage and promotions via various newspapers, TV Channels, online websites, social media, etc. Asish Basak Ph- 9339228087, 6289583507 E-Mail: hellokolkata1@gmail.com

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *