Sun. Apr 26th, 2026

সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা

রবীন্দ্র সদন-বাংলা আকাদেমির প্রাঙ্গণে ৫–৯ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে ৯ টা পর্যন্ত ৷ আয়োজনে পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি ৷

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷

একতারা মুক্ত মঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, জীবনানন্দ সভাঘর ও অবনীন্দ্র সভাঘরে প্রতিদিন ছিল আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ এই মেলায় এবছরে প্রায় ৫০০ লিটল ম্যাগাজিনের স্টল বসে ও অনেক গুণীজন আসেন ৷
‘নব রূপেশ্বর’ ( সম্পাদক : দেবকন্যা সেন ও বিমল কুমার থান্দার ) ও ‘বিবেক পত্রিকা’ ( সম্পাদক : বিমল কুমার থান্দার ) এই বছরে প্রথম স্টল পাওয়ায় বাংলা আকাদেমিকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ৷ ‘রাঢ়ভাবনা’ (সম্পাদক : সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সহ-সম্পাদক : বিমল কুমার থান্দার ) এই বছরে প্রথম লিটল ম্যাগাজিনের আলোচনা সভায় অংশগ্রহণ করে ৷

এই তিনটি পত্রিকার প্রকাশক প্রাণকৃষ্ণ মাজী ( বিবেকানন্দ বুক সেন্টার, কলকাতা-১২ ) স্বভাবতই খুব খুশি ৷

এই পত্রিকাগুলি Peer Reviewed Journal ও ইতিহাস পুরাতত্ত্ব সাহিত্য সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী ষাণ্মাসিক পত্রিকা ৷

উল্লেখ্য ‘নব রূপেশ্বর’ দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির মুখপত্র ও ‘রাঢ়ভাবনা’ ইলামবাজার আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্রের মুখপত্র ৷

৫ দিনের এই মেলায় অনেক বিদগ্ধ পাঠক, সম্পাদক, কবি ও লেখকের সমাবেশ হয় ৷

For news coverage and promotions via various newspapers, TV Channels, online websites, social media, etc. Asish Basak Ph- 9339228087, 6289583507 E-Mail: hellokolkata1@gmail.com

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *